Wednesday 06 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ অনুষ্ঠিত

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৩ মে ২০২৬ ২১:২৭ | আপডেট: ৪ মে ২০২৬ ১০:২২

সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপিকে শপথবাক্য পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ঢাকা: শপথ নিলেন ‎ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য।

রোববার (৩ মে) রাত ৯টার পর জাতীয় সংসদ ভবনের শপথকক্ষে (পূর্ব ব্লক, লেভেল-১) তাদের শপথবাক্য পাঠ করান স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ, বীরবিক্রম।

এ সময় সংসদ নেতা ও প্রধামন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, আইনমন্ত্রী আসাদুজ্জামান, জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান, রুহুল কবির রিজভী আহমেদ, জামায়াতে ইসলামীর নুরুল ইসলাম বুলবুল প্রমুখ।

বিজ্ঞাপন

উল্লেখ্য, নির্বাচন কমিশন (ইসি) গত ৩০ এপ্রিল সংসদের সংরক্ষিত নারী আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন এমপির নাম ঘোষণা করে গেজেট প্রকাশ করে।

‎প্রকাশিত গেজেট অনুযায়ী, সংরক্ষিত নারী আসনগুলোয় রাজনৈতিক দল ও জোটের অনুকূলে বণ্টন করা আসনের ভিত্তিতে ক্ষমতাসীন বিএনপি ও তাদের জোট থেকে ৩৬ জন, জামায়াতে ইসলামী ও তাদের জোট থেকে ১২ জন এবং স্বতন্ত্র একজন নারী সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

‎বিএনপি জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, সেলিমা রহমান, শিরীন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুন রায় চৌধুরী, জিবা আমিনা খান, মাহমুদা হাবীবা, মোসা. সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, মোসাম্মৎ শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।

‎জামায়াত জোট থেকে নির্বাচিত সংসদ সদস্যরা হলেন, নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার, নাজমুন নাহার, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, রোকেয়া বেগম, মাহমুদা আলম মিতু, তাসমিয়া প্রধান ও মাহবুবা হাকিম।

এ ছাড়া স্বতন্ত্র থেকে নির্বাচিত হয়েছেন সুলতানা জেসমিন।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর