Tuesday 14 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজধানীতে জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

স্টাফ করেসপন্ডেন্ট
১৪ এপ্রিল ২০২৬ ১২:১৪ | আপডেট: ১৪ এপ্রিল ২০২৬ ১৪:০১

জামায়াতে ইসলামীর বৈশাখী শোভাযাত্রা

ঢাকা: বাংলা নববর্ষ উপলক্ষ্যে রাজধানীতে বৈশাখী শোভাযাত্রা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এতে নারী, শিশুসহ নানান বয়সের শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে দেশীয় সাংস্কৃতিক সংসদের ব্যানারে এই শোভাযাত্রা জাতীয় প্রেস ক্লাবের সামনে শুরু হয়ে রমনা পার্কে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় মাছ ধরার পলো, ঢেঁকি, খেওয়া জাল, কুলাসহ নানা দেশীয় সংস্কৃতির উপাদান নিয়ে অংশ নেন রাজধানীবাসী। বাঙালিয়ানার সাজ-পোশাকে শিশুদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। শোভাযাত্রায় দেশাত্মবোধক, জারি, সারি, ভাটিয়ালি গান গেয়ে হৈ-হুল্লোড় করে উৎসবে মাতে রাজধানীবাসী।

শোভাযাত্রা-পূর্ব সমাবেশে দলটির নেতারা বলেন, দেশীয় সংস্কৃতি এগিয়ে নিতে হবে। পশ্চিমা ও বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়। হারানো সংস্কৃতি ও ঐতিহ্য ফিরিয়ে আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেন বক্তারা। বাঙালির প্রকৃত চেতনা জাগরণের সূচনা করতে হবে।

বিজ্ঞাপন

তারা আরও বলেন, ইমান-আকিদা লুণ্ঠিত হয়, ইসলামী শরিয়ার বিরুদ্ধে অবস্থান নেয়, এমন সংস্কৃতিতে অভ্যস্ত হওয়া থেকে বিরত থাকাতে হবে।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর