Tuesday 25 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে খুলনায় এনসিপির লিফলেট বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ এপ্রিল ২০২৬ ২১:৪০

লিফলেট বিতরণ করছেন এনসিপির নেতারা।

খুলনা: গণভোটের রায় উপেক্ষার প্রতিবাদে খুলনায় লিফলেট বিতরণ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

সোমবার (১৩ এপ্রিল) দুপুরে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে এনসিপির খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে পথচারী ও শ্রমজীবী মানুষের মাঝে পানি এবং লিফলেট বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন এনসিপির খুলনা জেলা শাখার প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান (ফয়জুল্লাহ), এনসিপির খুলনা মহানগর সংগঠক শামসুল আরেফিন লিওন ও ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের সহসাংগঠনিক সম্পাদক মোহাম্মাদুল্লাহ আরিয়ানসহ আরও অনেকেই।

এনসিপির নেতারা গণভোটের রায় বাস্তবায়ন বিষয়ে বলেন, ‘জনগণের প্রত্যাশার বিপরীতে সিদ্ধান্ত নেওয়ায় জনমনে অসন্তোষ তৈরি হয়েছে। জনগণের অধিকার রক্ষায় প্রয়োজনে রাজপথে আবারও আন্দোলন জোরদার করা হবে।’

বিজ্ঞাপন
সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর