Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গণভোটের রায়ের পক্ষে বায়তুল মোকাররমে ১১ দলীয় ঐক্যের সমাবেশ

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৮:৪৭ | আপডেট: ৪ এপ্রিল ২০২৬ ২০:০৬

বায়তুল মোকাররম মসজিদ, ঢাকা। ছবি: সংগৃহীত

ঢাকা: গণভোটের রায়ের বিরুদ্ধে সরকারি দলের অবস্থানের প্রতিবাদে ১১ দলীয় ঐক্য, ঢাকা মহানগরীর উদ্যোগে বায়তুল মোকাররমের উত্তর গেইটে সমাবেশ শুরু হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) বিকেল সোয়া ৫টায় এ সমাবেশ শুরু হয়।

এদিকে, এক ঘণ্টা দেরিতে বিক্ষোভ শুরু হলেও নির্ধারিত সময়ের আগেই বায়তুল মোকাররমের উত্তর গেইটে ব্যাপক সমাগম দেখা যায়। বিপুলসংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়ে অবস্থান করছেন। সমাবেশ ও বিক্ষোভ উপলক্ষ্যে বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

জামায়াতের নায়েবে আমীর এ. টি. এম. আজহারুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য রাখছেন।

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল পুরানা পল্টন মোড় ও নাইটিংগেল মোড় হয়ে কাকরাইল মোড়ে গিয়ে শেষ হবে বলে জানিয়েছে জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর