Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

যানজটে আটকা গাড়ি, হেঁটেই প্রেস ক্লাবে গেলেন বিরোধীদলীয় নেতা

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ এপ্রিল ২০২৬ ২০:৫৫ | আপডেট: ৬ এপ্রিল ২০২৬ ২২:৪৫

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা: জ্বালানি তেলের দীর্ঘ লাইন ও যানজটে আটকে পড়েছিল বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের গাড়ি। পরে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে তিনি জাতীয় প্রেস ক্লাবে পৌঁছান।

সোমবার (৬ এপ্রিল) দুপুরে এক ঘণ্টারও বেশি সময় লাইনে আটকে থাকার পরও তেল না পেয়ে তার গাড়ির জ্বালানি শেষ হওয়ার উপক্রম হয়। এর মধ্যে প্রচণ্ড যানজট সৃষ্টি হলে তিনি বাধ্য হয়ে হেঁটে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন।

জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) দলীয় মুখপাত্র রাশেদ প্রধান তার বক্তব্যে এই বিষয়টি তুলে ধরেন। পরে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমির নিজে দেরিতে আসার কারণ ব্যাখ্যা করে দুঃখ প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বিরোধীদলীয় নেতা বলেন, ‘সংসদে যখনই সরকারি দলের মন্ত্রী-এমপিরা কথা বলেন, তখন মনে হয় বাংলাদেশে এখন দুধের নহর নয়, বরং তরল সোনার নহর বয়ে যাচ্ছে। আমরা যখন জ্বালানি সংকট আর জনগণের ভোগান্তি নিয়ে কথা তুলি, তখন আমাদের নোটিশ আলোচনায় আসতেই দেওয়া হয় না। সত্য জনগণের কাছে প্রকাশ হয়ে যাওয়ার ভয়ে তারা এমনটা করেন। কিন্তু পেঁচা চোখ বন্ধ করে রাখলেই কি আগামীকাল সূর্য উঠবে না? অবশ্যই আজকের মতো আগামীকালও ইনশাআল্লাহ সূর্য পূর্ব দিকে উঠবে। পেঁচার চোখ বন্ধ থাকার ওপর সূর্যের উদয় হওয়া নির্ভর করে না।’

সারাবাংলা/এমএমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর