Friday 13 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই: সেলিম উদ্দিন

স্পেশাল করেসপন্ডেন্ট
১৩ মার্চ ২০২৬ ২১:০০

ঢাকা: নামাজের বিধান প্রতিষ্ঠা ও যাকাতভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শুক্রবার (১৩ মার্চ) রাজধানীর একটি মিলনায়তনে বসুন্ধরা থানা জামায়াত আয়োজিত এক ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

সেলিম উদ্দিন বলেন, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজান। এ মাসের কল্যাণেই মানুষের মধ্যে সংযম, শৃঙ্খলা, সবর, সম্প্রীতি ও ভালোবাসা বৃদ্ধি পায়। একটি অবনাবিল ও সুন্দর পরিবেশ গড়ে ওঠে। মানুষে মানুষে সৃষ্টি হয় সৌহার্দ্যের সেতু বন্ধন।

বিজ্ঞাপন

তিনি বলেন, নামাজ ও যাকাত মহান আল্লাহ তা’য়ালার অত্যাবশ্যকীয় বা ফরজ বিধান। তিনি আমাদেরকে নামাজ কায়েম ও যাকাত আদায় করতে নির্দেশ দিয়েছেন। আর প্রকৃত নামাজি কখনো সুদ, ঘুস, যেনা, ব্যভিচার, দুর্নীতি, চুরি ও ডাকাতির সঙ্গে যুক্ত হয় না।

থানা আমির আবুল বাশারের সভাপতিত্বে ও সেক্রেটারি মোহাম্মদ ইউসুফের সঞ্চালনায় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন থানা বায়তুল মাল সম্পাদক বারাকাত গাজী, থানা কর্মপরিষদ সদস্য ডা. আনোয়ারুল হক মোল্লা, মুন্সি সিরাজুল হক ও নাসির উদ্দিন তারেক, থানা অফিস সম্পাদক মোবারক হোসাইন ও জামায়াত নেতা কাইয়ুম উদ্দিন প্রমুখ।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর