Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইরাকে বিধ্বস্ত মার্কিন বিমানের ৬ ক্রুই নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মার্চ ২০২৬ ২২:১৩ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ০০:২৩

কেসি–১৩৫ স্ট্র্যাটোট্যাংকার উড়োজাহাজ

ইরাকের পশ্চিমাঞ্চলে মার্কিন বিমানবাহিনীর একটি জ্বালানি সরবরাহকারী বিমান (রিফুয়েলিং এয়ারক্রাফট) বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের ৬জন ক্রু’র সবাই নিহত হয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) আলজাজিরার প্রতিবেদনে মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) বরাতে বিষয়টি নিশ্চিত করেছে।

সেন্টকম জানায়, কেসি–১৩৫ রিফুয়েলিং বিমানে ছয়জন ক্রু ছিলেন। তারা সবাই নিহত হয়েছেন। এই ঘটনার তদন্ত চলছে। সেন্টকম দাবি করেছে, ‘শত্রু পক্ষ বা বন্ধু পক্ষের গুলির’ কোনো ঘটনা ঘটেনি।

এর আগে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ৪ জনের মৃত্যুর কথা নিশ্চিত করে জানিয়েছিল, নিখোঁজ থাকা ২ জনকে উদ্ধারের চেষ্টা চলছে।

বিজ্ঞাপন

গত ২৮ ফেব্রুয়ারি ইরান-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর এটি চতুর্থ মার্কিন বিমান হারানোর ঘটনা। এ পর্যন্ত এই যুদ্ধে ১৩ জন মার্কিন সেনা নিহত এবং প্রায় ১৫০ জন আহত হয়েছেন।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর