Saturday 07 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামায়াত সংঘর্ষ, নিহত ১

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ০০:১৭ | আপডেট: ৮ মার্চ ২০২৬ ০০:১৮

রাজশাহীর মোহনপুরে ঈদের নামাজের ইমাম নিয়োগ নিয়ে বিএনপি-জামাায়াত সংঘর্ষ। ছবি: সংগৃহীত

রাজশাহী: জেলার মোহনপুরের ঈদের নামাজের ইমাম নিয়োগকে কেন্দ্র করে স্থানীয় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আলাউদ্দিন নামে জামায়াতের এক কর্মী নিহত হয়েছেন বলে দাবি করেছে জামায়াতে ইসলামী।

শনিবার (৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার সাঁকোয়া এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে। পরে কর্মী নিহত হওয়ার ঘটনায় জামায়াতের নেতাকর্মীরা রাজশাহী-নওগাঁ মহাসড়ক অবরোধ করে রাখে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার রাত ৮টায় সাঁকোয়া ঈদগাহ বড় মসজিদের তারাবির নামাজের আগে ঈদের নামাজ পড়ানোর ইমাম নিয়োগ নিয়ে আলোচনা সভা ছিল। সেখানে স্থানীয় জামায়াত ও বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় উভয়পক্ষ নিজেদের পছন্দের লোককে নিয়োগ দেওয়া নিয়ে উত্তেজনা তৈরি হয়। এক পর্যায়ে দুই পক্ষ হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় বেশ কয়েকজন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে আহত আলাউদ্দিনকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

এ ঘটনার পর থেকে বিক্ষুব্ধ নেতাকর্মীরা সড়কে আগুন জ্বালিয়ে রাজশাহী-নওগাঁ অবরোধ করে রাখেন। এ ছাড়া, একটি মোটরসাইকেলও পুড়িয়ে দেন তারা। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন বলেন, ‘মারামারির ঘটনায় একজন মারা গেছেন। আমরা ঘটনাস্থলে আছি। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর