Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানি, অভিযুক্তকে পুলিশে সোপর্দ

চবি করেসপন্ডেন্ট
৮ মার্চ ২০২৬ ০০:০৬

চলন্ত বাসে চবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত ব্যক্তি। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থীকে চলন্ত বাসে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার (৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে নগরী থেকে ক্যাম্পাসগামী দ্রুতযান পরিবহণের একটি বাসে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী ওই শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের মাস্টার্সে অধ্যারত।

ওই শিক্ষার্থী জানান, তিনি চট্টগ্রাম নগর থেকে বাসে করে ক্যাম্পাসে ফিরছিলেন। বাসটি চৌধুরীরহাট এলাকায় পৌঁছালে পেছনের সিটে বসা এক ব্যক্তি দুই সিটের মাঝ দিয়ে তার শরীরে স্পর্শ করেন। প্রতিবাদ করলে অভিযুক্ত ব্যক্তি প্রথমে অস্বীকার করলেও পরে শিক্ষার্থীদের জিজ্ঞাসাবাদে বিষয়টি স্বীকার করেন।

বিজ্ঞাপন

পরে উপস্থিত শিক্ষার্থীরা তাকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পুলিশ বক্সে নিয়ে গেলে প্রক্টরিয়াল বডির উপস্থিতিতে তাকে পুলিশে সোপর্দ করা হয়। অভিযুক্ত ব্যক্তি পেশায় একজন রাজমিস্ত্রি বলে জানা গেছে।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর নুরুল হামিদ কানন বলেন, ‘আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি দোষ স্বীকার করেন। পরে উপস্থিত শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে তাকে হাটহাজারী থানায় সোপর্দ করা হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর