ঢাকা: জুলাই গণঅভ্যুত্থানের চেতনা এবং গণভোটের বৈধতা নিয়ে চলমান আইনি তৎপরতার তীব্র সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৩ মার্চ) এক ফেসবুক পোস্টে তিনি অভিযোগ করেন যে, একদল বিএনপিপন্থী আইনজীবী আদালতকে ব্যবহার করে জুলাই সনদ ও গণভোটকে অবৈধ ঘোষণা করার চেষ্টা করছেন, যা মূলত ক্ষমতার মোহে ইতিহাসকে অস্বীকার করার শামিল।

সারজিস আলম সতর্ক করে বলেন যে, অতীতেও আদালতকে জনগণের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ব্যবহারের ফল কখনোই শুভ হয়নি এবং এই ধরনের আত্মঘাতী রাজনীতি দেশের জন্য বিপজ্জনক হতে পারে।
তারেক রহমান ও বিএনপির প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, গণভোটে জনগণের যে অভূতপূর্ব সমর্থন মিলেছে, তাকে আইনি মারপ্যাঁচে প্রশ্নবিদ্ধ করা ঠিক হবে না। এই প্রতিক্রিয়ায় তিনি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষারকেও সম্পৃক্ত করেছেন।