Friday 27 Feb 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর ইফতারে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:২৯

স্বরাষ্ট্রমন্ত্রীর হাতে আমন্ত্রণপত্র তুলে দেন আখতার হোসেন।

ঢাকা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়ে তার হাতে আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র তুলে দেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে আখতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, মন্ত্রী সানন্দে আমন্ত্রণ গ্রহণ করেছেন। ফেসবুক পোস্টে আখতার হোসেন উল্লেখ করেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই প্রতিপাদ্য সামনে রেখে এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করা হবে। ধানমন্ডি আবাহনী মাঠে আয়োজিত ইফতার মাহফিলের মধ্য দিয়েই শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল কর্মসূচি।

বিজ্ঞাপন

এনসিপি নেতারা জানিয়েছেন, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে ইফতারের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের অংশগ্রহণে বিভিন্ন কর্মসূচিও পালিত হবে। অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর