Tuesday 11 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

‘মার্চের দ্বিতীয় সপ্তাহে বসতে পারে সংসদের প্রথম অধিবেশন’

স্টাফ করেসপন্ডেন্ট
২১ ফেব্রুয়ারি ২০২৬ ২১:০৮ | আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৬ ০৭:৫৯

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ফাইল ছবি

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ১০ থেকে ১২ মার্চের মধ্যে বসতে পারে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (২১ ফেব্রুয়ারি) গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘নতুন সংসদের প্রথম অধিবেশনে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন করা হবে।’

তিনি বলেন, ‘অন্তর্বর্তী সরকারের সময় জারি করা অধ্যাদেশগুলো এ অধিবেশনে উপস্থাপন করা হবে। পাশাপাশি শোক প্রস্তাবও আনা হবে।’

তিনি আরও বলেন, ‘এরই মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে সংসদ নেতা হিসেবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতা হিসেবে জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান নির্বাচিত হয়েছেন।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এতে দুই-তৃতীয়াংশ আসনে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করেছে বিএনপি। আর বিরোধীদল হয়েছে জামায়াতে ইসলামী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর