Sunday 16 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাই আজ

‎‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ আগস্ট ২০২৬ ০৯:০০ | আপডেট: ১৬ আগস্ট ২০২৬ ১২:৩৪

বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী এলডিপির চেয়ারম্যান অলি আহমদ

ঢাকা: রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) চেয়ারম্যান অলি আহমদের মনোনয়নপত্র বাছাই আজ।

‎রোববার ১৬ আগস্ট নির্বাচন কমিশনের (ইসি) কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

‎এ বিষয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, নির্বাচন ভবনে ‘নির্বাচনি কর্তা’ (প্রধান নির্বাচন কমিশনার) সকাল ১০টা থেকে মনোনয়নপত্র ‘পরীক্ষা’ করবেন। বাছাই শেষ না হওয়া পর্যন্ত এ কার্যক্রম চলবে।

‎তিনি বলেন, ‘মোট তিনটি মনোনয়নপত্র জমা পড়েছে। ১১ দলীয় জোটের প্রার্থী অলি আহমদের দু’টি এবং বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি মনোনয়নপত্র জমা পড়েছে।’

‎মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংসদ সচিবালয় থেকে তাদের একজন প্রতিনিধি থাকবেন।

‎তফসিল অনুযায়ী, প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৮ আগস্ট বিকেল ৪টা পর্যন্ত। আগামী ২০ আগস্ট ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন হবে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর