Friday 14 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় হাইকমিশনে পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৪ আগস্ট ২০২৬ ১৭:৩৪

পাকিস্তানের জাতীয় পতাকা উত্তোলন করছেন হাইকমিশনার ইমরান হায়দার

ঢাকা: ঢাকায় পাকিস্তান হাইকমিশনে যথাযোগ্য মর্যাদায় পাকিস্তানের স্বাধীনতা দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (১৪ আগস্ট) আয়োজিত অনুষ্ঠানে হাইকমিশনার ইমরান হায়দার জাতীয় পতাকা উত্তোলন করেন।

অনুষ্ঠানে বাংলাদেশে বসবাসরত পাকিস্তানি নাগরিক, বাংলাদেশি বন্ধু, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

অনুষ্ঠানে পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি, প্রধানমন্ত্রী মুহাম্মদ শেহবাজ শরীফ এবং উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারের বাণী পাঠ করা হয়।

বক্তারা কায়েদে আজম মুহাম্মদ আলী জিন্নাহ, আল্লামা ইকবাল ও পাকিস্তান আন্দোলনের কর্মীদের অবদানের প্রতি শ্রদ্ধা জানান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে স্বাধীনতার পর পাকিস্তানের শিক্ষা, বিজ্ঞান-প্রযুক্তি, ক্রীড়া ও প্রতিরক্ষা খাতে অগ্রগতির কথা তুলে ধরে ঐক্য, বিশ্বাস ও শৃঙ্খলার নীতিতে এগিয়ে যাওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

একই সঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে সশস্ত্র বাহিনী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ত্যাগের প্রশংসা করা হয়।

অনুষ্ঠানে পাকিস্তানের শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।

এ ছাড়া পাকিস্তানের ঐতিহাসিক স্থাপনা নিয়ে রচনা প্রতিযোগিতায় অংশ নেওয়া বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর