Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দেশে ৮২ লাখ মানুষ মাদকাসক্ত: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৫ জুন ২০২৬ ১৩:৩৮ | আপডেট: ২৫ জুন ২০২৬ ১৬:০১

সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

ঢাকা: দেশে বর্তমানে প্রায় ৮২ লাখ মানুষ কোনো না কোনো ধরনের মাদক ব্যবহার করছে, যা মোট জনসংখ্যার ৪ দশমিক ৮৮ শতাংশ। নতুন সিন্থেটিক ও সেমি-সিন্থেটিক মাদকের বিস্তারে পরিস্থিতি আরও উদ্বেগজনক হয়ে উঠেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বৃহস্পতিবার (২৫ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসন সেবা সম্প্রসারণে সরকার বিভিন্ন পদক্ষেপ বাস্তবায়ন করছে। ঢাকার তেজগাঁওয়ে অবস্থিত কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্রসহ বিভাগীয় পর্যায়ের কেন্দ্রগুলোর শয্যা সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। এছাড়া কেন্দ্রীয় নিরাময় কেন্দ্রকে ২৫০ শয্যায় উন্নীত করার কাজ চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

তিনি জানান, প্রায় ১ হাজার ৪১৩ কোটি টাকা ব্যয়ে ৭টি বিভাগীয় শহরে ২০০ শয্যাবিশিষ্ট মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র নির্মাণ প্রকল্পের কার্যক্রম শুরু হয়েছে। প্রকল্প বাস্তবায়িত হলে চিকিৎসার পাশাপাশি প্রশিক্ষণের মাধ্যমে মাদকাসক্তদের সমাজের মূলধারায় পুনর্বাসন করা সহজ হবে।

তিনি আরও বলেন, ‘সরকারি উদ্যোগের পাশাপাশি বেসরকারি খাতকেও উৎসাহিত করা হচ্ছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে লাইসেন্সপ্রাপ্ত ৪০৩টি বেসরকারি নিরাময় কেন্দ্রের মধ্যে ৭৩টিকে মোট ১ কোটি ১০ লাখ টাকা অনুদান দেওয়া হচ্ছে।’ এতে এসব প্রতিষ্ঠানের সেবার মান আরও উন্নত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সংবাদ সম্মেলনে আগামী ২৬ জুন ‘মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস’ উপলক্ষ্যে র‍্যালি, আলোচনা সভা, তথ্যচিত্র প্রদর্শনী ও পুরস্কার বিতরণসহ বিভিন্ন কর্মসূচির ঘোষণাও দেওয়া হয়।

সারাবাংলা/এমএমএইচ/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর