Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকাসহ সারা দেশে ভূমিকম্প অনুভূত

সারাবাংলা ডেস্ক
২২ জুন ২০২৬ ২১:৩৭ | আপডেট: ২৩ জুন ২০২৬ ০৮:৩৭

ঢাকা: রাজধানী ঢাকাসহ সারা দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোমবার (২২ জুন) রাত সাড়ে ৯টা নাগাদ এ কম্পন অনূভত হয়।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, রাত ৯টা ২৮ মিনিট ৫৪ সেকেন্ডে এই ভূমিকম্প হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪।

আবহাওয়া অধিদফতর জানায়, ভূমিকম্পের উৎপত্তিস্থল নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায়। আর ভলকানো ডিসকভার জানিয়েছে, কেন্দ্রস্থল ছিল খুবই অগভীর। মাত্র ১৬ কিলোমিটার (১০ মাইল) গভীরে।

এর আগে গত ১২ জুন সিলেট ও ময়মনসিংহসহ দেশের কিছু এলাকায় মৃদু ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে তখন ওই কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৫।

বিজ্ঞাপন
সারাবাংলা/পিটিএম‎
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর