Saturday 15 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খুদে ফুটবলারদের খেলা উপভোগ করলেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ জুন ২০২৬ ১৯:১৫ | আপডেট: ২০ জুন ২০২৬ ২২:০০

গ্যালারিতে বসে খেলা দেখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা: প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (২০ জুন) বিকেল ৪টার দিকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে পৌঁছে তিনি খুদে শিক্ষার্থীদের সঙ্গে জাতীয় পতাকা উত্তোলন করেন। পরে তিনি গ্যালারিতে বসে সরাসরি দেশসেরা খুদে ফুটবলারদের খেলার নৈপুণ্য দেখেন।

দেশের প্রাথমিক শিক্ষার্থীদের সবচেয়ে বড় এই ক্রীড়া প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে সারাদেশের হাজার হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্য থেকে বাছাইকৃত সেরা দলগুলো অংশ নিয়েছে।

টুর্নামেন্টের বালক বিভাগের শিরোপা নির্ধারণী ম্যাচে দরিরামপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দাড়িয়াল মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।

বিজ্ঞাপন

অন্যদিকে, বালিকা বিভাগের ফাইনালে মুখোমুখি হয়েছে ময়মনসিংহের নান্দাইল উপজেলার আচারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পাবনার সাঁথিয়া উপজেলার জোরগাছা ইউনাইটেড সরকারি প্রাথমিক বিদ্যালয়।

এর আগে, গত বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন টুর্নামেন্টের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি বলেন, ‘গত ৬ এপ্রিল শুরু হওয়া এই প্রতিযোগিতায় দেশের ৬৫ হাজার ৩৪২টি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে ২২ লাখের বেশি ছাত্র-ছাত্রী অংশ নিয়েছে।’

তিনি আরও বলেন, ‘তৃণমূল পর্যায় থেকে ফুটবল প্রতিভা খুঁজে বের করার এই উদ্যোগ ভবিষ্যতে আরও বড় পরিসরে আয়োজন করা হবে।’ আগামী আসরে ৫০ লাখ শিক্ষার্থীর অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্য রয়েছে বলেও জানান তিনি।

সারাবাংলা/এফএন/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর