Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ভারতে পাচার হওয়া ৬ বাংলাদেশি নারীকে দেশে ফেরত

লোকাল করেসপন্ডেন্ট
১৭ জুন ২০২৬ ২০:৩৯ | আপডেট: ১৭ জুন ২০২৬ ২৩:১৬

দেশে ফেরত আসা ওই ছয় নারী।

বেনাপোল: দালালের প্রলোভনে পড়ে সীমান্তের অবৈধ পথে ভারতে পাচার হওয়া ছয় বাংলাদেশি নারীকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।

মঙ্গলবার (১৭ জুন) সকাল সাড়ে ১২টার দিকে বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদের বাংলাদেশে হস্তান্তর করা হয়।

ইমিগ্রেশন সূত্রে জানা গেছে, দেশে ফেরত আসা নারীরা দালালদের প্রলোভনে পড়ে ভারতে বিউটি পার্লারে কাজের আশায় পাসপোর্ট ছাড়াই অবৈধভাবে সীমান্ত অতিক্রম করেছিলেন। ভারতে পৌঁছানোর কয়েকদিনের মধ্যেই তারা দেশটির পুলিশের হাতে আটক হন।

পরে ভারতের হায়দ্রাবাদভিত্তিক একটি মানবাধিকার সংস্থা তাদের উদ্ধার করে নিজস্ব শেল্টার হোমে আশ্রয় দেয়। পরবর্তীতে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ট্রাভেল পারমিটের মাধ্যমে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

বিজ্ঞাপন

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মোর্তজা জানান, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে ফেরত আসা নারীদের বেনাপোল পোর্ট থানার কাছে হস্তান্তর করা হয়েছে।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, ‘আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাদের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব নিয়েছে মানবাধিকার সংস্থা ‘যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার’।’

যশোর জাস্টিস অ্যান্ড কেয়ারের ভলান্টিয়ার শফিকুল ইসলাম বলেন, ‘ফেরত আসা নারীদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা না আসা পর্যন্ত তাদের সংস্থার হেফাজতেই রাখা হবে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর