Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ইসলামী ব্যাংকে নতুন প্রশাসক নিয়োগ

‎স্টাফ করেসপন্ডেন্ট
১৪ জুন ২০২৬ ২২:৩৩ | আপডেট: ১৫ জুন ২০২৬ ০১:০২

ইসলামী ব্যাংকের নতুন প্রশাসক মোহাম্মদ জহির হোসেন। ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের প্রশাসক নিয়োগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকটি। রোববার (১৪ জুন) বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা ও ৪৭(৩) ধারায় অর্পিত ক্ষমতাবলে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগ বাতিল করে বাংলাদেশ ব্যাংক।

একই সঙ্গে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৭(৩) ধারা অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক-কোম্পানির স্বার্থ, আমানতকারীদের স্বার্থ এবং জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহাম্মদ জহির হোসেন পর্ষদের যাবতীয় কার্যক্রম পরিচালনা করবেন।

উল্লেখ্য, সম্প্রতি ইসলামী ব্যাংকে তারল্য সংকট, গ্রাহকদের অর্থ উত্তোলন নিয়ে চাপ এবং ব্যাংকের পরিচালনা নিয়ে বিভিন্ন আলোচনা-সমালোচনার মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপ এলো।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর