Monday 08 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ড. ইউনূসসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন এমপি মজিবুরের

স্টাফ করেসপন্ডেট
৮ জুন ২০২৬ ১২:৫৮ | আপডেট: ৮ জুন ২০২৬ ১৩:৫৭

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। ফাইল ছবি

ঢাকা: হাম ও রুবেলার  টিকা সময়মতো আমদানি না করে শিশুদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলা ও টিকার সংকট সৃষ্টি করে জীবন বিপন্ন করার অভিযোগে অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগমসহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে।

সোমবার (৮ জুন) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালতে এ আবেদন দাখিল করেন কিশোরগঞ্জ-৫ (বাজিতপুর-নিকলী) আসনের সংসদ সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল।

আবেদনে অভিযোগ করা হয়, টিকা আমদানিতে অবহেলা ও দায়িত্বহীনতার কারণে শিশুদের স্বাস্থ্য সুরক্ষা ব্যাহত হয়েছে এবং তাদের জীবন ঝুঁকির মুখে পড়েছে।

বিজ্ঞাপন

মামলার আবেদন গ্রহণের বিষয়ে আদালতের সিদ্ধান্ত পরবর্তী সময়ে জানা যাবে।