ঢাকা: রাজধানীর মিরপুর পল্লবীতে অযত্নে অবহেলায় মায়ের মৃত্যুকে কেন্দ্র করে ফুঁসে উঠেছে সারাদেশ। দেশের জনগণের দাবি, প্রতিষ্ঠিত ছেলে-মেয়েদের শাস্তির আনা উচিত। সেই সব মানুষদের প্রতিবাদের জেরে শেষ পর্যন্ত সরকার যুগ্ম সচিব ছেলেকে শাস্তি দিয়েছে। তাকে স্ট্যান্ড রিলিজ করে মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (৩ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, যুগ্মসচিব ড. এ কে এম আনিসুর রহমানকে (মোংলা বন্দর কর্তৃপক্ষ) স্ট্যান্ড রিলিজ করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। আগামী ৪ জুন তাকে সংযুক্ত হওয়া কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার (১ জুন) মিরপুর ১১ নম্বরের একটি বাসা থেকে এক নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই নারীর চার ছেলে মেয়ে প্রতিষ্ঠিত হওয়ার পরও কেউ খোঁজ-খবর রাখতেন না। কযেকদিন আগে মারা যাওয়া ওই নারীর চোখে ও পিঠে পোকা ধরেছিল। এ অবস্থায় যুগ্মসচিব ছেলে খবর পেয়েও আসতে অপরাগতা প্রকাশ করেন।
ওই নারীর এক ছেলে কানাডায় থাকেন। আরেক মেয়ে বুয়েটের শিক্ষক। ছেলে-মেয়েরা তাদের মাকে একা একটি বাসার জরাজীর্ণ কক্ষে রেখে অন্যখানে বসবাস করেন। তাদের মা কবে কখন মারা গেছেন কেউ জানতেন না।