Saturday 23 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সচিবের সই ছাড়াই ফাইল পাস করেছেন আসিফ মাহমুদ: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৩ মে ২০২৬ ২০:০৬ | আপডেট: ২৩ মে ২০২৬ ২০:০৯

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের সই ছাড়াই ফাইল পাস করেছেন বলে অভিযোগ করেছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৩ মে) সচিবালয়ে সাংবাদিকদের কাছে তিনি এই অভিযোগের কথা জানান।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, অন্তর্বর্তী সরকারের সময় একটি প্রকল্পে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া সচিবের সই ছাড়াই ফাইল পাস করেছেন।

পিরোজপুর জেলার প্রকল্পের টেন্ডার দেওয়ার পর কোনো কাজ না করেই ৬ হাজার কোটি টাকা তুলে নেওয়া হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন প্রতিমন্ত্রী।

তিনি জানান, এ কারণে গত ২ বছর ধরে পিরোজপুর জেলার সব উন্নয়ন প্রকল্প বন্ধ রয়েছে। শিগগিরই সরেজমিন পরিদর্শন করে এসব প্রকল্প পুনরায় চালুর ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ২০০৯ থেকে ২০২৬ সাল পর্যন্ত স্থানীয় সরকার বিভাগ ও এর আওতাধীন দফতর ও সংস্থার দুর্নীতি ও অনিয়ম খতিয়ে দেখতে স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালককে আহ্বায়ক করে ৭ সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আওয়ামী লীগ ও অন্তর্বর্তী সরকারের আমলের অনিয়ম তদন্ত করে ৬০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর