Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সৌদি আরবে পৌঁছেছেন ৭৩ হাজার ১৮২ হজযাত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১১:৪৬ | আপডেট: ২১ মে ২০২৬ ১৪:১৪

ঢাকা: ‎পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এ পর্যন্ত ১৮৯টি হজ ফ্লাইটে সৌদি আরবে পৌঁছেছেন ৭৩ হাজার ১৮২ বাংলাদেশি হজযাত্রী। আর সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী, সৌদিতে এখন পর্যন্ত ১৮ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে।

‎বৃহস্পতিবার (২১ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে।

‎এখন পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৫টি ফ্লাইটে সৌদি আরবে পৌঁছান ৩৭ হাজার ৭০৫ জন হজযাত্রী, সৌদি এয়ারলাইনসের ৬৯টি ফ্লাইটে ২৫ হাজার ৭৭৪ জন ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২৫টি ফ্লাইটে ৯ হাজর ৭০৩ জন হজযাত্রী সৌদি পৌঁছান। তাদের মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৪৪৬ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় সৌদি পৌঁছান ৬৮ হাজার ৭৩৬ জন হজযাত্রী।

বিজ্ঞাপন

এ ছাড়া আরও বলা হয়, সৌদি আরবে স্থাপিত চিকিৎসা কেন্দ্রগুলো থেকে এ পর্যন্ত ৪০ হাজার ৮৬৩ টি স্বয়ংক্রিয় চিকিৎসা ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে। এ ছাড়া আইটি হেল্পডেস্ক ১৯ হাজার ৫৬৭ টি সেবা প্রদান করেছে।

এদিকে মারা যাওয়া হজযাত্রীদের মধ্যে ১৩ জন পুরুষ, পাঁচজন নারী। মক্কায় ১৩ জন ও মদিনায় পাঁচজন মারা গেছেন।

‎চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে। এবার বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালন করবেন। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯৩৫ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৬৫ জন হজযাত্রী রয়েছেন।

‎গত ১৮ এপ্রিল ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী ২১ মে পর্যন্ত সৌদি আরবে যাওয়ার ফ্লাইট চলবে। হজ শেষে ৩০ মে ফিরতি ফ্লাইট শুরু হবে। দেশে ফেরার ফ্লাইট শেষ হবে আগামী ৩০ জুন।

সারাবাংলা/এনএল/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর