Monday 09 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

আজ ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

সিনিয়র করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ১১:০৫ | আপডেট: ১৬ মে ২০২৬ ১৩:১২

ব্ল্যাকআউট। ছবি: সারাবাংলা

ঢাকা: আজ নাটোর ও রাজশাহীর বেশ কিছু এলাকায় উন্নয়নমূলক কাজ ও লাইনের পাশের গাছের ডালপালা কাটার জন্য টানা ১০ ঘণ্টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এক বিজ্ঞপ্তিতে জানায়, বনপাড়া গ্রিড উপকেন্দ্র নতুন ৩৩ কেভি লাইন নির্মাণকাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ১, ৪, ৬, ৭ ও ৮ নম্বর ফিডারের আওতাধীন বনপাড়া পৌরসভার আংশিক এলাকা এবং জোয়াড়ি ইউনিয়নের বিভিন্ন এলাকায় শনিবার (১৬ মে) সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময় কিছুটা কম-বেশি হতে পারে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞাপন

এদিকে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) রাজশাহীর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে অন্য এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নেসকো রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর আওতাধীন বিদ্যুৎ গ্রাহকদের অবগতির জন্য জানানো যাচ্ছে, আসন্ন ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের নিকটবর্তী গাছের শাখা-প্রশাখা কাটতে শনিবার সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত কয়েক এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তারা বলেন, এ সময় বনগ্রাম ফিডারের আওতাধীন হাজরাপুকুর, কালিয়াপাড়া, মোহনপুর হাজামপাড়া ও মধ্য বুধপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাময়িক এই অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি কর্তৃপক্ষ।

সারাবাংলা/এফএন/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর