Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটির প্রজ্ঞাপন জারি

সিনিয়র করেসপন্ডেন্ট
১৪ মে ২০২৬ ১৮:০৫ | আপডেট: ১৪ মে ২০২৬ ২১:০৭

জনপ্রশাসন মন্ত্রণালয়। ফাইল ছবি

ঢাকা: আসন্ন ঈদুল আজহা উপলক্ষ্যে ২৫ থেকে ৩১ মে পর্যন্ত টানা সাত দিন ছুটি ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

বৃহস্পতিবার (১৪ মে) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, আগামী ২৫ মে নির্বাহী আদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। ফলে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত দেশের সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস বন্ধ থাকবে।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ছুটির সমন্বয়ের অংশ হিসেবে আগামী ২৩ মে (শনিবার) ও ২৪ মে (রোববার) অফিস খোলা থাকবে। তবে জরুরি পরিষেবা এই ছুটির আওতার বাইরে থাকবে। বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, হাসপাতাল, ডাক, টেলিফোন ও ইন্টারনেট সেবাসহ জনজীবনের গুরুত্বপূর্ণ খাতগুলো যথারীতি চালু থাকবে।

বিজ্ঞাপন

এ ছাড়া চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহণকারী যানবাহনও ছুটির বাইরে থাকবে বলে জানানো হয়েছে। ব্যাংকিং কার্যক্রম সচল রাখতে প্রয়োজনীয় নির্দেশনা দেবে বাংলাদেশ ব্যাংক এবং আদালতের কার্যক্রম নিয়ে আলাদা নির্দেশনা দেবে সুপ্রিম কোর্ট।

এর বাইরে বেসরকারি শিল্প-কারখানা ও প্রতিষ্ঠানের ছুটির বিষয়ে বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী প্রয়োজনীয় নির্দেশনা দেবে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।

সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর