Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১০ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
১২ মে ২০২৬ ১০:৩১

ঝোড়ো হাওয়া। ফাইল ছবি

ঢাকা: রাজধানী ঢাকাসহ দেশের ১০টি অঞ্চলের ওপর দিয়ে দুপুরের মধ্যেই তীব্র দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মঙ্গলবার (১২ মে) ভোর ৪টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই প্রবল বাতাসের সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

আবহাওয়ার এমন পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট ১০টি এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আজ দুপুর ১টা পর্যন্ত এই সতর্কতা বলবৎ থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, মৌসুমী বায়ু ও পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই অস্থায়ী ঝড়ো হাওয়ার সৃষ্টি হতে পারে। নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে এবং আকস্মিক ঝড়ের হাত থেকে রক্ষা পেতে প্রয়োজনীয় প্রস্তুতি রাখতে বলা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর