Tuesday 07 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কিলোমিটারে ১৪ পয়সা বাড়ল লঞ্চের ভাড়া

স্টাফ করেসপন্ডেন্ট
৬ মে ২০২৬ ২২:১৮ | আপডেট: ৭ মে ২০২৬ ১৪:২৭

সদরঘাট। ফাইল ছবি

ঢাকা: জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়া কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা ও বেশি দূরত্বে ১৪ পয়সা বাড়ানো হয়েছে। কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ ও বেশি দূরত্বের ক্ষেত্রে ৫ দশমিক ৮৮ শতাংশ বেড়েছে।

নৌপরিবহণ মন্ত্রণালয় মঙ্গলবার (৫ মে) লঞ্চের ভাড়া বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে। আর প্রজ্ঞাপনটি প্রকাশ করা হয়েছে বুধবার (৬ মে)।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’ এর বিধি ২৭ অনুযায়ী সরকার নৌযানে যাত্রী পরিবহণের জন্য জনপ্রতি সর্বোচ্চ ও সর্বনিম্ন যাত্রী ভাড়া পুনর্নির্ধারণ করেছে।

বিজ্ঞাপন

এতে আরও বলা হয়, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত ২ টাকা ৭৭ পয়সা থেকে ১৮ পয়সা বেড়ে ২ টাকা ৯৫ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বের ক্ষেত্রে ভাড়া ২ টাকা ৩৮ পয়সা থেকে ১৪ পয়সা বাড়িয়ে ২ টাকা ৫২ পয়সা নির্ধারণ করা হয়েছে। এছাড়া জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ২৯ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩২ টাকা করা হয়েছে। নতুন ভাড়া মঙ্গলবার (৫ মে) থেকেই কার্যকর হয়েছে।

সারাবাংলা/এমএইচ/পিটিএম
বিজ্ঞাপন

ঢাকার বাতাস আজ সহনীয়
৭ জুলাই ২০২৬ ০৯:৪৯

আরো

সম্পর্কিত খবর