Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থীর নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩০ এপ্রিল ২০২৬ ১৯:৪৬ | আপডেট: ৩০ এপ্রিল ২০২৬ ২১:৫২

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৫০টি পদের মধ্যে ৪৯টিতে নির্বাচিত প্রার্থীদের নাম চূড়ান্ত করে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) নির্বাচন কমিশনের সচিবালয় থেকে এই গেজেট জারি করা হয়।

এর আগে, নির্বাচনের রিটার্নিং অফিসার ইসির যুগ্ম সচিব মঈন উদ্দীন খান জানিয়েছিলেন, আজ বৃহস্পতিবার গেজেট প্রকাশ করা হবে। তিনি জানান, বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র জোটের একজন রয়েছেন।

জানা গেছে, ‎১২ মে এ নির্বাচনের ভোটের তারিখ নির্ধারিত ছিল। কিন্তু প্রতি আসনের বিপরীতে একক প্রার্থী থাকায় বরাবরের মতো এবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিএনপির ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন ও স্বতন্ত্র ১ জন নির্বাচিত হয়েছেন। ইসি সচিবালয় থেকে তাদের নামে গেজেট প্রকাশের পর শপথ আয়োজনের জন্য তা সংসদ সচিবালয়ে পাঠানো হবে।

বিজ্ঞাপন

‎‎বিএনপির প্রার্থীরা হলেন- সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হীরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আরলী, মোছাম্মৎ ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, সাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলোফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জীবা আমিনা খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিনজ, সুবর্ণা সিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বীথিকা বিনতে হোসাইন, সুরাইয়া জেরিন, মানসুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলো, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, নাদিয়া পাঠান পাপন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা।

একইসঙ্গে বিএনপির সঙ্গে থাকা স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে ছাত্রদলের সাবেক (শ্রাবণ-জুয়েল কমিটির) সহ সভাপতি সুলতানা জেসমিন জুঁই-এর মনোনয়ন বৈধতা পায়।

জামায়াত জোটের প্রার্থীরা হলেন— জামায়াতের নূরুন্নিসা সিদ্দীকা, মারজিয়া বেগম, সাবিকুন্নাহার মুন্নী, নাজমুন নাহার নীলু, মাহফুজা হান্নান, সাজেদা সামাদ, শামছুন্নাহার বেগম, মারদিয়া মমতাজ, জুলাই শহীদ জাবির ইব্রাহিমের মা রোকেয়া বেগম, এনসিপির মাহমুদা আলম মিতু, জাগপার তাসমিয়া প্রধান ও বাংলাদেশ খেলাফত মজলিসের মাহবুবা হাকিম।

উল্লেখ্য, ২১ এপ্রিল মনোনয়নপত্র জমার শেষ সময় ছিল। নির্ধারিত সময়ে ৫৩ জন মনোনয়নপত্র জমা দেন ৫০টি আসনে। বাছাইয়ে বাদ পড়েন ৪ জন; এরমধ্যে জামায়াত জোটের প্রার্থী এনসিপির মনিরা শরামিন ও জোটের বাইরে ছিল ৩ জন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর