Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঢাকায় ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
২৭ এপ্রিল ২০২৬ ১৮:৩০ | আপডেট: ২৯ এপ্রিল ২০২৬ ১২:৫৭

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। ছবি: সংগৃহীত

ঢাকা: বাংলাদেশে নতুন হাইকমিশনার হিসেবে বিজেপি নেতা দীনেশ ত্রিবেদীকে নিয়োগের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে ভারত। তি‌নি বিদায়ী হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন।

সোমবার (২৭ এপ্রিল) ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ তথ্য জানা‌নো হ‌য়।

ভার‌তের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দীনেশ ত্রিবেদীকে বাংলাদেশে পরবর্তী হাইকমিশনার হিসেবে নি‌য়োগ দেওয়া হ‌য়ে‌ছে। তি‌নি শিগগিরই নতুন হাইকমিশনারের দায়িত্ব নেবেন।

দীর্ঘদিন পর ভারতের প্রথম কোনো রাজনীতিবিদ বাংলাদেশে হাইকমিশনারের দায়িত্বে আসবেন। ৭৫ বছর বয়সী দিনেশ ত্রিবেদী ভারতের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ। পশ্চিমবঙ্গের এই রাজনীতিবিদ তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসেবে ভারতের সাবেক কংগ্রেস নেতৃত্বাধীন সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের কেন্দ্রীয় রেলমন্ত্রী এবং স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনাবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন তিনি।

বিজ্ঞাপন

সব ঠিক থাকলে তিনি বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে পেশাদার কূটনীতিক প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হবেন। প্রণয় ভার্মাকে এরই মধ্যে ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

সারাবাংলা/একে/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর