Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

সিনিয়র করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ০৯:৩১ | আপডেট: ২০ এপ্রিল ২০২৬ ১১:৫৭

ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের তিন বিভাগে দুপুরের মধ্যে শক্তিশালী কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (২০ এপ্রিল) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক বিশেষ সতর্কবার্তায় এই তথ্য জানানো হয়েছে।

আবহাওয়া অফিস জানায়, রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬১ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। ঝড়ের তীব্রতার পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবল সম্ভাবনা রয়েছে।

উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। ঝড়ের সময় নৌযানগুলোকে সাবধানে চলাচল করতে এবং নিরাপদ আশ্রয়ে থাকতে পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদগণ। এছাড়া রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলেও আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বিচ্ছিন্নভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর