Friday 17 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠালেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
১৭ এপ্রিল ২০২৬ ২২:৩৪ | আপডেট: ১৭ এপ্রিল ২০২৬ ২২:৩৬

প্রধানমন্ত্রী তারেক রহমান। ফাইল ছবি।

ঢাকা: পবিত্র হজের উদ্দেশে যাত্রার প্রস্তুতি নেওয়া আল্লাহর মেহমানদের জন্য বিশেষ শুভেচ্ছা উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পাঠানো এসব উপহারসামগ্রী এরইমধ্যে রাজধানীর আশকোনাস্ত ঢাকা হজ অফিসে এসে পৌঁছেছে।

শুক্রবার (১৭ এপ্রিল) ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন উপহার সামগ্রী পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে হজযাত্রীদের সেবায় বিভিন্ন ধরণের প্রয়োজনীয় সামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হিসেবে রয়েছে- এক লাখ বোতল মিনারেল ওয়াটার। হজ ক্যাম্পে অবস্থানরত হজযাত্রীদের তৃষ্ণা নিবারণে এই পানি সরবরাহ করার প্রক্রিয়া এরইমধ্যে শুরু হয়েছে।

বিজ্ঞাপন

খবর নিয়ে আরও জানা গেছে, সাধারণ উপহারের পাশাপাশি উদ্বোধনী ফ্লাইটের যাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে বিশেষ গিফট প্যাকের ব্যবস্থা করা হয়েছে। এই প্যাকেটের মধ্যে রয়েছে- উন্নতমানের ব্যাকপ্যাক, ইহরামের জন্য বিশেষ সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক এবং পুষ্টিগুণ সম্পন্ন আজওয়া খেজুর।

হজ অফিস কর্তৃপক্ষ জানিয়েছে, এসব উপহারসামগ্রী সুন্দরভাবে প্যাকেটজাত করার কাজ শেষ হয়েছে এবং হজযাত্রীদের প্রথম ফ্লাইটের যাত্রীদের হাতে আনুষ্ঠানিকভাবে এই উপহারগুলো হস্তান্তর করা হবে। প্রধানমন্ত্রীর এই সৌজন্যমূলক উপহার হজযাত্রীদের যাত্রাপথকে আরও স্বাচ্ছন্দ্যময় করবে বলে আশা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয়।

শুক্রবার রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজ ফ্লাইটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজযাত্রী হজ পালন করবেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর