Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে জয়ীদের গেজেট প্রকাশ

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ২২:০৯ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ২৩:৪১

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

ঢাকা: ‎বগুড়া-৬ আসনে উপনির্বাচন ও শেরপুর-৩ আসনে সাধারণ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ‎শনিবার (১১ এপ্রিল) ইসি কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন।

শুক্রবার (১০ এপ্রিল) ইসি সচিবের সই করা গেজেটে উল্লেখ করা হয়েছে, গত ৯ এপ্রিল অনুষ্ঠিত জাতীয় সংসদের ১৪৫ শেরপুর-৩ আসনের স্থগিতকৃত সাধারণ নির্বাচন এবং ৪১ বগুড়া-৬ শূন্য আসনের উপনির্বাচনে জাতীয় সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রার্থীগণের নাম, পিতার নাম, মাতার নাম এবং ঠিকানা প্রকাশ করছে।

‎‎গেজেট অনুযায়ী, ১৪৫ শেরপুর-৩ আসনে বিজয়ী হয়েছেন মো. মাহমুদুল হক রুবেল। এ ছাড়া, ৪১ বগুড়া-৬ আসনে বিজয়ী হয়েছেন মো. রেজাউল করিম বাদশা।

বিজ্ঞাপন

‎‎উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ আসনে জয়ী হয়ে আসনটি ছেড়ে দিলে শূন্য ঘোষণা করে নতুন করে নির্বাচন করে ইসি। এছাড়া শেরপুর-৩ আসনে একজন প্রার্থী মারা যাওয়ায় সে সময় ভোট স্থগিত করা হয় এবং ৯ এপ্রিল নতুন তফসিলে ভোট অনুষ্ঠিত হয়।

‎‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর