Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

গভর্নর পদের বয়সসীমা তুলে দিয়ে সংসদে বিল পাস

স্পেশাল করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২৩:০৬ | আপডেট: ১১ এপ্রিল ২০২৬ ১০:২৭

জাতীয় সংসদ ভবন। ফাইল ছবি।

ঢাকা: বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে বয়সসীমা ৬৭ বছর নির্ধারণের বিধান বাতিল করে একটি বিল অনুমোদন দিয়েছে জাতীয় সংসদ।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ সংশোধনের প্রস্তাব সংসদে উপস্থাপন করেন। পরে এ বিষয়ে কোনো দফাওয়ারি সংশোধনী না থাকায় বিলটি অপরিবর্তিত অবস্থায় পাস হয়।

নতুন আইনের নাম নির্ধারণ করা হয়েছে ‘বাংলাদেশ ব্যাংক সংশোধন আইন, ২০২৬’।

বিলে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদের চার বছরের মেয়াদ ও পুনর্নিয়োগের সুযোগ বহাল রাখা হয়েছে, তবে ৬৭ বছর পূর্ণ হলে পদে থাকা যাবে না বলে যে শর্ত ছিল, সেটি বাদ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

ফলে বাংলাদেশ ব্যাংক অর্ডার, ১৯৭২ এর ১০ অনুচ্ছেদের ৫ দফায় থাকা শর্ত বিলুপ্ত হবে। এর অর্থ, গভর্নর পদে চার বছরের মেয়াদ এবং পুনর্নিয়োগের বিধান থাকবে, কিন্তু বয়স ৬৭ বছর পার হলে পদ ছাড়তে হবে, এমন বাধ্যবাধকতা আর থাকবে না।

সারাবাংলা/এমএমএইচ/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর