Sunday 05 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্পিকারের সহধর্মিণীর রুহের মাগফিরাত কামনায় দোয়া

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২০:৪৭ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ২৩:০৪

ঢাকা: স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সহধর্মিণী দিলারা হাফিজের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৫ এপ্রিল) জাতীয় সংসদ ভবনস্থ মসজিদে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত ছিলেন।

দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের পেশ ইমাম ক্বারী মো. আবু রায়হান।

বিরোধীদলীয় নেতা ডা. মো. শফিকুর রহমান, জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, সরকারি দলের চিফ হুইপ মো. নুরুল ইসলাম, হুইপ রকিবুল ইসলাম, সরকারের বিভিন্ন মন্ত্রী ও প্রতিমন্ত্রী, ডেপুটি স্পীকার, সংসদ-সদস্যগণ, জাতীয় সংসদ সচিবালয়ের সচিব, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যম কর্মী দোয়া ও মুনাজাতে অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর