Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্পিকারের সহধর্মিণীর অবস্থা সংকটাপন্ন

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ২০:৪০ | আপডেট: ২৮ মার্চ ২০২৬ ০১:০৫

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম। ছবি: সংগৃহীত

ঢাকা: জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী দিলারা হাফিজ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা সংকটপন্ন। তিনি ভেন্টিলেশনে আছেন। তার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্পিকার।

শুক্রবার (২৭ মার্চ) রাত ৮ টায় বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আগামীকাল শনিবার (২৮ মার্চ) সকালে মেডিকেল বোর্ড বৈঠকে বসে মিসেস স্পিকারের শারিরীক অবস্থার সর্বশেষ পরিস্থিতি জানাবেন।

উল্লেখ্য, মিসেস স্পিকার অনেকদিন ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ঈদুল ফিতরের দিন (২১ মার্চ) দুপুরে এয়ার এম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

শায়রুল কবির আরও জানান, সিঙ্গাপুরের একই হাসপাতালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস সিসিইউ-তে চিকিৎসাধীন আছেন।

মির্জা আব্বাস এখন অনেকটা সুস্থ বলে তার পরিবারের সদস্যরা জানিয়েছেন। তারা বলেন, চিকিৎসকের পরামর্শে কয়েক দিনের মধ্যে উনাকে কেবিনে স্থানান্তর করা সম্ভব হবে।

মির্জা আব্বাসকে গত ১৫ মার্চ এভার কেয়ার হাসপাতাল থেকে এয়ার এম্বুলেন্সে করে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর