ঢাকা: স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মূলতবি বৈঠক পুনরায় শুরু হয়েছে।
রোববার (৫ এপ্রিল) বিকেল ৩টা ৩০ মিনিটে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এই অধিবেশন শুরু হয়।
এর আগে বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে দুই দিনের জন্য সংসদের অধিবেশন মূলতবি ঘোষণা করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
বৃহস্পতিবার ওয়াক আউট করলেও আজকের অধিবেশনে বিরোধীদলীয় নেতার নেতৃত্বে বিরোধীদলের সংসদ সদস্যরা পুনরায় যোগ দিয়েছেন।
সংসদে উপস্থিত আছেন সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সিনিয়র মন্ত্রীরা।