Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বিএনপি যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে: হুইপ দুলু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৯ মার্চ ২০২৬ ১৭:২৫

নাটোর: জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, আমাদের মা-বোনেরা যারা অসহায় যাদের স্বামী অসুস্থ, কাজ করতে পারে না, স্বামী মারা গেছে এমন প্রত্যেকটা পরিবারের মেয়েরা ফ্যামিলি কার্ড পাবে। বিএনপি যা বলে তা অক্ষরে অক্ষরে পালন করে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ১১টার দিকে নাটোর সদরের একডালা শুভেচ্ছা ফার্মের বাগানবাড়ীতে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে যাকাতের শাড়ি লুঙ্গি ও নগদ অর্থ বিতরন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমার প্রত্যেকটা মা-বোনেরা আড়াই হাজার টাকা করে মাসে মাসে পাবে। এরই মধ্যে তারেক রহমান সাহেব তা উদ্বোধন করেছেন। পর্যায়ক্রমে আপনারা প্রত্যেকেই প্রত্যেকটা পরিবারের যিনি অভিভাবক তিনি আড়াই হাজার টাকা করে পেয়ে যাবেন এটা কি খুশির খবর না বলেন এই প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করেছেন।

বিজ্ঞাপন

দুলু আরও বলেন, আপনারা দেখেছেন মসজিদের ইমাম মসজিদের মোয়াজ্জিন এই সমাজের সবচেয়ে সম্মানিত মানুষ এখন মোয়াজ্জেম ইমামরাও মাসে মাসে টাকা পাওয়া শুরু হয়ে গেছে। অর্থাৎ, পর্যায়ক্রমে সব ইমাম মুয়াজ্জিনরাই পাবে তারপরে আগামী পহেলা বৈশাখপহেলা বৈশাখে এই যে আমার কৃষক ভাইয়েরা আপনারা কৃষি কার্ড পাবেন এই কৃষি কার্ড-এর মাধ্যমে সার পাবেন বীজ কীটনাশক পাবেন এবং সুদবিহীন লোন পাবেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ওলামা দলের সাধারন সম্পাদক হাফেজ শফিকুল ইসলাম,জেলা বিএনপির সাবেক যুগ্ন সাধারন সম্পাদক গোলাম সারোয়ার, আর কে দুলু মডেল স্কুলের প্রধান শিক্ষিকা জান্নাতুর ফেরদৌসসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর