Saturday 18 July 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

দীর্ঘ বিরতি কাটিয়ে আবার ফিরছেন দীঘি

এন্টারটেইনমেন্ট ডেস্ক
৫ এপ্রিল ২০২৬ ২০:৫৯

রুপালি পর্দার পরিচিত মুখ প্রার্থনা ফারদিন দীঘি গত বছরের ‘জংলি’ সিনেমার পর বড় পর্দায় অনেকটা অনুপস্থিত ছিলেন। ক্যারিয়ারের চড়াই-উতরাই আর নানা আলোচনা-বিতর্কের অবসান ঘটিয়ে অবশেষে নতুন সিনেমার খবর নিয়ে হাজির হলেন তিনি। নির্মাতা মেহেদী হাসানের ‘বিদায়’ সিনেমার মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও প্রেক্ষাগৃহে ফিরছেন এই অভিনেত্রী। সবকিছু ঠিক থাকলে আসন্ন ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি।

প্রথমে ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা থাকলেও কারিগরি জটিলতায় সিনেমাটি পিছিয়ে যায়। বর্তমানে সিনেমার কাজ একদম শেষ পর্যায়ে রয়েছে। দীঘি জানিয়েছেন, মালয়েশিয়ায় অল্প কিছু দৃশ্য এবং একটি গানের শুটিং বাকি আছে, যা দ্রুতই শেষ করা হবে। এই সিনেমাটি নিয়ে দীঘি বেশ উচ্ছ্বসিত। তার মতে, এটি একটি অত্যন্ত আবেগঘন ও ভিন্নধর্মী গল্পের সিনেমা যা সচরাচর আমাদের দেশের পর্দায় দেখা যায় না। পারিবারিক আবহের এই গল্পটি দর্শকদের মনে স্থায়ী দাগ কাটবে বলে তিনি আশাবাদী।

বিজ্ঞাপন

‘বিদায়’ সিনেমার সবচেয়ে বড় চমক হলো এখানে প্রথাগত কোনো নায়ক নেই। বরং গল্পকেই সিনেমার প্রধান চালিকাশক্তি হিসেবে রাখা হয়েছে। সিনেমাটিতে দীঘির পাশাপাশি অভিনয় করেছেন বাপ্পারাজ, ফারুক আহমেদ ও ফজলুর রহমান বাবুর মতো শক্তিমান অভিনেতারা। প্রযোজনা সংস্থা জানিয়েছে, এটি মূলত একটি মানবিক ও সচেতনতামূলক চলচ্চিত্র। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও দীঘির উপস্থিতি থাকছে; সুমন ধর পরিচালিত একটি ওয়েব সিনেমার কাজও তিনি শেষ করেছেন, যা কোরবানি ঈদে মুক্তি পেতে পারে। সব মিলিয়ে এবারের ঈদ দীঘি ভক্তদের জন্য হতে যাচ্ছে বিশেষ কিছু।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর