Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া ও শেরপুরে ভোট
মাঠে নামছেন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট

‎সিনিয়র করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ০০:৩৫

বাংলাদেশ নির্বাচন কমিশন। ফাইল ছবি

‎ঢাকা: ‎আসন্ন ৯ এপ্রিল অনুষ্ঠেয় বগুড়া-৬ আসনের উপ-নির্বাচন এবং শেরপুর-৩ আসনের সাধারণ নির্বাচন ঘিরে নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে কঠোর অবস্থানে যাচ্ছে প্রশাসন। নির্বাচনি বিধিমালা লঙ্ঘন রোধ এবং তাৎক্ষণিক শাস্তি প্রদানের লক্ষ্যে রোববার (৫ এপ্রিল) থেকে মাঠে নামছেন ২০ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

‎শনিবার (৪ এপ্রিল) নির্বাচন কমিশনের সংশ্লিষ্ট শাখা থেকে জেলা প্রশাসকদের এ সংক্রান্ত নির্দেশনা পাঠানো হয়েছে।

‎সংশ্লিষ্ট জেলা প্রশাসকদের পাঠানো নির্বাচন কমিশনের নির্দেশনায় বলা হয়েছে, ত্রয়োদশ জাতীয় সংসদের বগুড়া-৬ নির্বাচনি এলাকার শূন্য আসন ও শেরপুর-৩ নির্বাচনি এলাকার নির্বাচন ৯ এপ্রিল অনুষ্ঠিত হবে।

‎ভোটের চার দিন আগে থেকে ভোটগ্রহণের দু’দিন পর পর্যন্ত মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর আওতায় আচরণবিধি প্রতিপালনের জন্য প্রতি উপজেলায়/নির্বাচনি থানায় কমপক্ষে দু’জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে।

বিজ্ঞাপন

‎নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে, প্রত্যেক নির্বাচনি এলাকায় মোট ১০ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোবাইল ও স্ট্রাইকিং ফোর্সের সঙ্গে সমন্বয় রেখে দায়িত্ব পালন করবেন। স্থানীয় চাহিদা, ভোটকেন্দ্রের সংখ্যা ও ওয়ার্ড বিন্যাস অনুযায়ী এই সংখ্যা বাড়ানো বা কমানো হতে পারে।

‎সারাবাংলা/এনএল/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর