Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোলাইমানির ২ স্বজন যুক্তরাষ্ট্রে গ্রেফতার, গ্রিন কার্ড বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
৫ এপ্রিল ২০২৬ ০১:১৬ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ১১:৪০

ইরানের সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানি

ইরানের সাবেক শীর্ষ সামরিক কর্মকর্তা কাসেম সোলাইমানির ২ স্বজনকে গ্রেফতার করেছে যুক্তরাষ্ট্র। একইসঙ্গে তাদের বৈধ স্থায়ী বসবাসের অনুমতি (গ্রিন কার্ড) বাতিল করা হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন পররাষ্ট্র দফতর। গ্রেফতার হওয়া দুইজন হলেন- সোলাইমানির ভাতিজি হামিদেহ সোলেইমানি আফশার এবং তার মেয়ে। বর্তমানে তারা ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট-এর হেফাজতে রয়েছেন এবং তাদের বহিষ্কারের প্রক্রিয়া চলছে।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, ওই দুই নারী যুক্তরাষ্ট্রে বসবাসের সুযোগের অপব্যবহার করেছেন এবং ইরানের শাসনব্যবস্থার পক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়েছেন। তার অভিযোগ, তারা “বিলাসবহুল জীবনযাপন” করছিলেন।

বিজ্ঞাপন

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন সোলাইমানির মেয়ে নারজেস সোলেইমানি। তিনি দাবি করেন, গ্রেফতার হওয়া ব্যক্তিদের সঙ্গে তার বাবার কোনো সম্পর্ক নেই এবং যুক্তরাষ্ট্রের অভিযোগ ভিত্তিহীন।

উল্লেখ্য, ২০২০ সালে ইরাকের বাগদাদ বিমানবন্দরে মার্কিন ড্রোন হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। সেই হামলার নির্দেশ দিয়েছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প। কাসেম সোলাইমানি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের কুদস ফোর্সের প্রধান ছিলেন এবং মধ্যপ্রাচ্যে ইরানের সামরিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর