Wednesday 18 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়া ও শেরপুরে তাৎক্ষণিক বিচারের ক্ষমতা পেলেন বিচারিক কমিটি

‎সিনিয়র করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৭:৫৪

ঢাকা: আগামী ৯ এপ্রিল অনুষ্ঠিত হতে যাওয়া শেরপুর-৩ ও বগুড়া-৬ আসনের উপ-নির্বাচনে কোনো প্রকার অনিয়ম বা অপরাধ সংঘটিত হলে তাৎক্ষণিক বিচার ও শাস্তি প্রদানের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

‎বুধবার (১৮ মার্চ) ইসির আইন শাখার উপ-সচিব মোহাম্মদ দিদার হোসাইন সই করা এক প্রজ্ঞাপনে এই বিচারিক ক্ষমতা অর্পণের বিষয়টি জানানো হয়।

‎ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, বর্ণিত নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি কর্তৃক দায়িত্ব পালনকালে নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটিত হলে তা অনুসন্ধানপূর্বক ৩ (তিন) দিনের মধ্যে প্রতিবেদন নির্বাচন কমিশনকে অবহিত করার লক্ষ্যে সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসারের নিকট পাঠাবেন এবং সংশ্লিষ্ট জেলা নির্বাচন অফিসার ওই অনুসন্ধান প্রতিবেদন নির্বাচন কমিশন সচিব বরাবর পাঠাবেন এবং অতিসত্বর ওই প্রতিবেদন পিডিএফ ফরম্যাটে সংশ্লিষ্ট সচিবালয়ের আইন অনুবিভাগের উপসচিব (আইন বিষয়ক-১ শাখা) এর ইন্টারনাল অ্যাকাউন্টে পাঠাবেন।

এ ছাড়া কোনো নির্বাচন-পূর্ব অনিয়ম যা সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর লঙ্ঘনজনিত কারণে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ৯১খ (৩) অনুচ্ছেদের আওতাধীন অপরাধ হিসেবে বিবেচ্য তাহলে ওই নির্বাচনি অনুসন্ধান ও বিচারিক কমিটি ওই আদেশের ৯১কক অনুচ্ছেদ মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে ওই অপরাধের বিচার করতে পারবেন। অনুসন্ধান ও বিচারিক কমিটি দায়িত্ব পালনকালে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর অনুচ্ছেদ ৭৩, ৭৫ ও ৭৭ এর আওতাধীন কোনো অপরাধ ওই আদেশের ৯১কক অনুচ্ছেদ মোতাবেক সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারবেন।

‎অনুসন্ধান ও বিচারিক কমিটিতে শেরপুর এবং বগুড়ার যুগ্ম ও জেলা জজকে নিয়োগ করেছে নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে দু’টি আসনের নির্বাচনের জন্য কাজ করছে দু’টি কমিটি।

‎আগামী ৯ এপ্রিল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

‎সারাবাংলা/এনএল/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর