Thursday 06 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

ঈদযাত্রায় সদরঘাটে লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
১৮ মার্চ ২০২৬ ১৯:৩০ | আপডেট: ১৮ মার্চ ২০২৬ ২৩:০২

ঢাকা: ঈদযাত্রায় বাড়ি ফিরতে গিয়ে সদরঘাটে জাকির সম্রাট-৩ নামের লঞ্চের ধাক্কায় পিষ্ট হয়ে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী।

বুধবার (১৮ মার্চ) বিকেল ৫টার দিকে রাজধানীর সদরঘাটে এ দুর্ঘটনা ঘটে বলে নৌ পুলিশের সহকারী পুলিশ সুপার সব্যসাচী মজুমদার সারাবাংলাকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, কিছু যাত্রীরা একটি ট্রলারে করে শ্যামপুরের সদরঘাটে জাকির সম্রাট-৩ লঞ্চে উঠতে ছিলেন। তাৎক্ষণিক আরেকটি লঞ্চ এসে তাদের ধাক্কা দেয়। এতে দুইজন নিহত এবং একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন পুরুষ এবং একজন নারী রয়েছেন।

সহকারী পুলিশ সুপার বলেন, আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় তদন্ত চলছে। তদন্ত সাপেক্ষে লঞ্চটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এমএইচ/এসআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর