Saturday 14 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আরও ৫ সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ

স্পেশাল করেসপন্ডেন্ট
১৪ মার্চ ২০২৬ ১৬:৫৫ | আপডেট: ১৪ মার্চ ২০২৬ ১৭:৪৬

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে স্থানীয় সরকার প্রতিমন্ত্রীসহ পাঁচ সিটি করপোরেশনে নিয়োগ পাওয়া প্রশাসকরা। ছবি: সংগৃহীত

ঢাকা: বরিশাল, রংপুরসহ আরও পাঁচ সিটি করপোরেশনে পূর্ণকালীন প্রশাসক নিয়োগ দিয়েছে স্থানীয় সরকার বিভাগ। শনিবার (১৪ মার্চ) স্থানীয় সরকার বিভাগ প্রকাশিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, বরিশাল সিটি করপোরেশনের দায়িত্ব পেয়েছেন- অ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরিন, রাজশাহী সিটি করপোরেশনে- মো. মাহফুজুর রহমান, ময়মনসিংহ সিটি করপোরেশনে মো. রুকুনুজ্জামান রোকন, রংপুর সিটি করপোরেশনে মাহফুজ উন নবী চৌধুরী এবং কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক হয়েছেন- মো. ইউসুফ মোল্লা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, নিয়োগকৃত প্রশাসকগণ ‘স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪’ এর ধারা ২৫ক এর উপ-ধারা (৩) অনুযায়ী সিটি করপোরেশনের মেয়র এর ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তারা বিধি মোতাবেক ভাতা প্রাপ্য হবেন।

বিজ্ঞাপন

পাঁচ জনের মধ্যে- বরিশাল সিটির করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বিএনপির বরিশাল বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, রাসিকের প্রশাসক মাহফুজুর রহমান রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক, মসিকের প্রশাসক রুকুনোজ্জামান রোকন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব, রসিকের প্রশাসক মাহফুজ উন নবী চৌধুরী রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব ও কুসিকের প্রশাসক ইউসুফ মোল্লা কুমিল্লা মহানগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সারাবাংলা/এমএমএইচ/ইআ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর