Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৬ সিটিতে রাজনৈতিক প্রশাসক নিয়োগের ব্যাখ্যা দিলেন প্রতিমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩১ | আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৪২

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ছবি: সংগৃহীত

ঢাকা: দেশের ছয়টি সিটি করপোরেশনে দলীয় প্রশাসক নিয়োগ করেছে সরকার। এ বিষয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেছেন, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকায় সরকারি কর্মকর্তাদের চেয়ে রাজনৈতিক প্রশাসকরা সিটি করপোরেশনে ভালো কাজ করতে পারবেন। তাই অকার্যকর স্থানীয় সরকারকে সচল করার জন্য সিটি করপোরেশনে রাজনৈতিক প্রশাসক বসানো হয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এদিকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক যোগদান শেষে ছয় সিটি করপোরেশনের প্রশাসকরা মশা নিধন, যানজট নিরসন, রাস্তাঘাট মেরামতসহ জনদুর্ভোগ এড়াতে কাজ করার অঙ্গীকার করেন।

বিজ্ঞাপন

তারা জানান, জনগণের সেবা নিশ্চিত করাই তাদের অঙ্গীকার। দ্রুত কাজ করার জন্য ৬০ দিনের কর্মসূচি নেবেন বলেও জানান নতুন প্রশাসকরা।

তারা আরও জানান, রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকায় মানুষের কাছাকাছি থেকে দায়িত্ব পালনের সুযোগ থাকবে তাদের।

এদিন দুপুরে সিটি করপোরেশনের ছয় নতুন প্রশাসক প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

সারাবাংলা/এমএমএইচ/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর