Friday 24 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জুলাই শিক্ষার্থীদের সুরক্ষার অধ্যাদেশ হয়েছে, সে নীতিতেই আছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ মার্চ ২০২৬ ২০:০৪ | আপডেট: ১ মার্চ ২০২৬ ২২:১৬

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

ঢাকা: জুলাই শিক্ষার্থীদের সুরক্ষার যে অধ্যাদেশ হয়েছে সেই নীতিতেই আছে সরকার বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

রোববার (১ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি এ কথা বলেন।

জুলাই আন্দোলন চলাকালে সরকারি হিসেব মতে ৪৪ জন পুলিশ সদস্য মারা যায়। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে পুলিশ হত্যার বিচার চেয়ে এক শ্রেণির লোক নানাভাবে পোস্ট করছেন বলে অভিযোগ উঠেছে। পরিকল্পিতভাবে জুলাইয়ে পুলিশ হত্যার দাবি তুলছেন।

এসব দাবির প্রেক্ষিতে সম্প্রতি ঠাকুরগাঁওয়ে স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক প্রশ্নের জবাবে সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। তবে স্বরাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে যা বলেছে তাই সঠিক। বিচার হবে কি হবে না তা আদালত নির্ধারণ করবে। এটা আদালতের ইস্যু।’

বিজ্ঞাপন

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথার জের ধরে রোববার (১ মার্চ) সচিবালয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জানতে চান যে, জুলাইয়ে পুলিশ হত্যার বিষয়ে আপনি কি বলেছিলেন? জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘জুলাইয়ে পুলিশ হত্যার বিষয়ে আমি কি বলেছি তা নিজেই জানি না। আসলে এ নিয়ে আমি কোনো কিছুই বলিনি। আসলে ওনি হয়তো না জেনেই বলেছেন।’

এরপর স্বরাষ্ট্রমন্ত্রী তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে লেখেন, ‘জুলাই ছাত্র গণঅভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুরক্ষা দেওয়ার অধ্যাদেশ হয়েছে। জুলাই সনদেও এ বিষয়ে সম্মিলিত সিদ্ধান্ত হয়েছে-সেই নীতিতেই আছে সরকার।’

সারাবাংলা/ইউজে/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর