Saturday 22 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

বাড্ডায় বাসা থেকে যুবকের মরদেহ উদ্ধার

স্পেশাল করেসপন্ডেন্ট
৩১ ডিসেম্বর ২০২৫ ১৩:২৫ | আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫ ১৩:২৭

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডার একটি বাসা থেকে নাজমুল হক নিয়াজ (৩৩) নামে এক বেসরকারি চাকরিজীবীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে উত্তর বাড্ডার পুরাতন থানা রোডের ২০১ নাম্বার বাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়।

জানা গেছে, নাজমুল বরিশালের মেহেন্দিগঞ্জের মো. মাসুদের ছেলে। তিনি একটি কোম্পানির অ্যাকাউন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। স্ত্রীকে নিয়ে বাড্ডার ওই বাসায় ভাড়া থাকতেন।

ডিএমপির বাড্ডা জোনের সহকারী কমিশনার (এসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার সময় নিহত নাজমুলের স্ত্রী বাবার বাড়িতে ছিলেন। কী কারণে নাজমুলকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে। এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে গ্রেফতার করা হবে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নাজমুলের গলায় ও চোয়ালে ধারালো অস্ত্রের কাটা জখম রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর