Friday 21 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

প্রধান উপদেষ্টার আমন্ত্রণে যমুনায় যাবে জামায়াতের ৪ প্রতিনিধি

স্টাফ করেসপন্ডেন্ট
৩১ আগস্ট ২০২৫ ০৯:৫৭ | আপডেট: ৩১ আগস্ট ২০২৫ ১৪:১২

ছবি কোলাজ: সারাবাংলা

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মাদ ইউনূসের আমন্ত্রণে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চার সদস্যের প্রতিনিধি দল আজ ৩১ আগস্ট (রোববার) বিকেল সাড়ে ৪টায় যমুনায় যাচ্ছে।

প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন জামায়াতের নায়েবে আমীর ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। দলের অন্য সদস্যরা হলেন— সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান, সাবেক এমপি ডা. হামিদুর রহমান আযাদ।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন, যা আগামী ফেব্রুয়ারির মধ্যভাগে অনুষ্ঠিত হওয়ার কথা, সেই নির্বাচনের প্রেক্ষিতে রাজনৈতিক সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বিজ্ঞাপন

প্রধান উপদেষ্টা ড. ইউনূস আজকের দিনে তিনটি রাজনৈতিক দল— বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামি এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)— কে আলোচনায় অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর