Tuesday 22 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English.

দেনমোহর আদায়ে নীতিমালা প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টের রুল

স্টাফ করেসপন্ডেন্ট
১৩ জুলাই ২০২৬ ১৬:৫১ | আপডেট: ১৩ জুলাই ২০২৬ ১৮:৫৪

ঢাকা: বিবাহের সময় নির্ধারিত দেনমোহর আদায় ও পরিশোধের জন্য একটি সুস্পষ্ট নীতিমালা প্রণয়নের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (১৩ জুলাই) বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার। রুলের জবাব দিতে আইন সচিব, নিবন্ধন অধিদফতরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট বিবাদীদের ৪ সপ্তাহ সময় দেওয়া হয়েছে।

এর আগে গত ৫ জুলাই জনস্বার্থে ব্যারিস্টার ফাহমিদা আখতার হাইকোর্টে রিটটি দায়ের করেন। রিটে মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০ ধারার আলোকে দেনমোহর আদায়ের পদ্ধতি ও নীতিমালা প্রণয়নের নির্দেশনা চাওয়া হয়।

বিজ্ঞাপন

রিটে বলা হয়, বিবাহের এক বছর পর পরিশোধযোগ্য দেনমোহরের মূল্য নির্ধারণ, আদায়ের পদ্ধতি এবং বাস্তবায়নের জন্য একটি সমন্বিত নির্দেশিকা থাকা প্রয়োজন। এতে নারীদের আর্থিক অধিকার ও স্বার্থ সুরক্ষিত হবে এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ১০ ধারার বিদ্যমান অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর