Thursday 20 August 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাচাতো বোনকে ধর্ষণ ও হত্যার দায়ে যুবকের মৃত্যুদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ জুলাই ২০২৬ ১৪:৩৬ | আপডেট: ৬ জুলাই ২০২৬ ১৬:৫৮

মৃত্যুদণ্ড পাওয়া ওই আসামি।

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় পাঁচ বছরের এক কন্যাশিশুকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যার দায়ে তার চাচাতো ভাই শাহাদাত হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) দুপুরে জেলার বিশেষ শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শাহাদাত উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের মৃধাবাড়ির বাবুল হোসেনের ছেলে। নিহত আসমা আক্তার (৫) তার চাচাতো বোন।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সেলিম শাহী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আদেশে আরও বলা হয়েছে, মৃত্যু না হওয়া পর্যন্ত আসামিকে ফাঁসিতে ঝুলিয়ে রাখতে হবে। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।’

বিজ্ঞাপন

মামলার বিবরণে জানা যায়, ২০২২ সালের ২৪ মার্চ দুপুর দেড়টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ঘটনার নয়দিন পর বাড়ির পেছনের সেপ্টিক ট্যাংক থেকে আসামির তথ্যের ভিত্তিতে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আসমার চাচাতো ভাই শাহাদাতকে গ্রেফতার করা হয়।

তদন্ত চলাকালে আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে শাহাদাত জানায়, ধর্ষণের পর ঘটনা প্রকাশ হয়ে পড়ার আশঙ্কায় সে শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে এবং মরদেহ সেপ্টিক ট্যাংকে ফেলে রাখে।

পরে ৬ এপ্রিল নিহত শিশুর বাবা মাওলানা শাহজাহান বাদী হয়ে চাটখিল থানায় শাহাদাতকে একমাত্র আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারপ্রক্রিয়ায় সাক্ষ্যগ্রহণ শেষে তার বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত এ রায় দেন।

 

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর