Sunday 14 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টেলিমেডিসিন গাইডলাইন বাস্তবায়নে হাইকোর্টের রুল জারি

স্টাফ করেসপন্ডেট
১৪ জুন ২০২৬ ১৭:৫৬

ঢাকা: বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) প্রণীত ২০২০ সালের ‘টেলিমেডিসিন গাইডলাইন’ দেশের প্রতিটি জেলা ও উপজেলায় কার্যকর করার নির্দেশ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

একটি প্রতিষ্ঠান এবং চারজন চিকিৎসকের দায়ের করা রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি দেবাশীষ রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

রোববার (১৪ জুন) রিট আবেদনকারীদের পক্ষে আইনজীবী ব্যারিস্টার শেখ আবু মুসা মোহাম্মদ আরিফ বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রুলের জবাব দিতে স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য সচিব, তথ্য ও সম্প্রচার সচিব, ফার্মেসি কাউন্সিলের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার, ওষুধ প্রশাসন অধিদফতর মহাপরিচালক, দেশের ৬৪ জেলার জেলা প্রশাসক, সিভিল সার্জন এবং ড্রাগ সুপারিনটেন্ডেন্টসহ সংশ্লিষ্ট বিবাদীদের নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর